নেত্রকোনায় ইঁদুর মারার বিষ খেয়ে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৪:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আরিফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৭। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম খালিয়াজুরী উপজেলার হারাকান্দি গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোরে আরিফুল বুকে তীব্র ব্যথায় ছটফট করছিলেন। পরিবারের সদস্যরা ব্যথার কারণ জানতে চাইলে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা স্বীকার করেন। এরপর দ্রুত নৌকাযোগে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যেই আরিফুল জ্ঞান হারিয়ে ফেলেন।
হাসপাতালে ভর্তির পর আরিফুলের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতাল থেকে বের করার মুহূর্তেই তার মৃত্যু হয়। পরে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মোহনগঞ্জ থানার এসআই সাকিব দ্রুত হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এসআই সাকিব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

























