ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ

১৫ লাখ টাকা হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন জুয়ার নেশায় পড়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়েছেন খাগড়াছড়ির রামগড়ের যুবক মো. সজিব (২৫)। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে প্রকাশ্যে সবার সামনে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলার পথ থেকে চিরতরে ফিরে আসার শপথ নিয়েছেন তিনি।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের সামনে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৬:৩৩ মিনিটে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সজিব রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে এবং পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের মাথায় ও শরীরে দুধ ঢালছেন সজিব। এ সময় তিনি জানান, জুয়া খেলতে গিয়ে তার পারিবারিক ও আর্থিক অবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জুয়ার পেছনে বিপুল পরিমাণ অর্থ খুইয়ে এখন তিনি পুরোপুরি নিঃস্ব। এ কারণেই তিনি দুধ দিয়ে গোসল করে সব ধরনের জুয়া থেকে দূরে থাকার এই অভিনব প্রতিজ্ঞা করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সজিব দীর্ঘদিন ধরে অনলাইন জুয়াসহ নানা ধরনের জুয়ার সাথে জড়িত ছিলেন। এতে টাকা ঢালতে ঢালতে একপর্যায়ে তার জমানো সঞ্চয় ও সব সম্পদ শেষ হয়ে যায়। ফলে তিনি তীব্র আর্থিক সংকটে পড়েন।

এ বিষয়ে রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার মোহে পড়ে ছেলেটি তার সবকিছু হারিয়েছে। তবে নিজের ভুল বুঝতে পেরে সে যেভাবে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে, তা প্রশংসনীয়। সে যদি সত্যিই জুয়া ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তবে তা তার নিজের, পরিবারের ও পুরো এলাকার জন্য মঙ্গলজনক হবে।

আবদুল মান্নান নামের এক প্রত্যক্ষদর্শী মন্তব্য করেন, সবার সামনে নিজের ভুল স্বীকার করার জন্য সাহসের প্রয়োজন। সজিব যেন নিজের এই প্রতিজ্ঞায় অটল থেকে ভালো পথে চলতে পারেন, সেটাই এখন সবার প্রত্যাশা।

এদিকে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও আইনগত দিকটি মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, সরাসরি হোক কিংবা অনলাইনে—জুয়া খেলা সম্পূর্ণ অবৈধ। জুয়ার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশ নিয়মিতভাবে মাদক ও জুয়াবিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

১৫ লাখ টাকা হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ যুবকের

আপডেট সময় : ০৬:৪১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬