ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

কুষ্টিয়ায় হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কায় ছাত্রদল নেতা নিখোঁজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর পিলারে একটি বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে পড়ে ছাত্রদলের এক নেতা নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল ৯টা পর্যন্ত নিখোঁজ রাকিবুজ্জামান রকিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উপজেলা প্রশাসন ও নৌভ্রমণে আসা যাত্রীদের তথ্য অনুযায়ী, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল বাল্কহেড ভাড়া করে ভ্রমণে বের হয়েছিল। ভেড়ামারার গোলাপনগর এলাকা ঘুরে ফেরার পথে হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের কারণে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা তিনজন যাত্রী নদীতে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই অন্য যাত্রীরা লিটন ও ওহাব নামের দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন, যারা বর্তমানে সুস্থ আছেন। তবে রাকিবুজ্জামান নিখোঁজ রয়ে যান। ঘটনার পর থেকেই ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মী এবং নৌ পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছেন।

নিখোঁজ রাকিবুজ্জামানের বন্ধু আনিসুজ্জামান জানান, রকি নৌকা থেকে পড়ে যাওয়ার সময় তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি দাবি করেন, রকি সাঁতারে দক্ষ এবং শারীরিকভাবে সক্ষম, তাই তারা তাকে ফিরে পাওয়ার আশা করছেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত জানান, রাতের অন্ধকারে উদ্ধারকাজ কিছুটা কঠিন ছিল, তবে তাকে উদ্ধারে বিভিন্ন ইউনিট নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানও উদ্ধার তৎপরতা চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কায় ছাত্রদল নেতা নিখোঁজ

আপডেট সময় : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬