ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ, উদ্ধার অভিযান স্থগিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১: ২২

নরসিংদীর শিবপুর উপজেলার চরলাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস পরদিন সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করেছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মো. ওবায়দুল্লাহ (৩৮), শিবপুর উপজেলার মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল জেলার মো. শান্ত (২৪) এবং সৌরভ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তাদের মধ্যে তিনজন গভীর পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও নিখোঁজদের কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। কিন্তু নিখোঁজদের সন্ধান না মেলায় রাত ৮টার দিকে অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, সাঁতার না জানায় তারা নদীতে তলিয়ে গেছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযান সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ, উদ্ধার অভিযান স্থগিত

আপডেট সময় : ০২:৪০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬