ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে তিন আইন কর্মকর্তার পদত্যাগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আরও তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দর্শিয়ে তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগকারী এই তিন আইন কর্মকর্তা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

উল্লেখ্য, গত জুন মাসে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে পদত্যাগ করেছিলেন জামায়াত সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। সেই সময় পদত্যাগকারী কর্মকর্তাদের অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা সম্মিলিতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে তিন আইন কর্মকর্তার পদত্যাগ

আপডেট সময় : ০৫:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬