ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

জাতীয় সংসদে পেপারবিহীন ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেপারবিহীন প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ এবং আদান-প্রদানের প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন। বৈঠকে সংসদের কার্যক্রমকে আরও গতিশীল করতে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রস্তাবিত এই সিস্টেমে বাংলা ও ইংরেজি উভয় ভাষার সংস্করণ থাকবে, যা সংসদীয় কার্যক্রমের সমন্বয় ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ডেপুটি স্পিকারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। এই কমিটি প্রস্তাবিত সিস্টেমের কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করবে। এছাড়া, চলতি সেপ্টেম্বরের শেষ দিকে ই-পার্লামেন্ট সিস্টেমের কার্যপদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, ই-পার্লামেন্ট সিস্টেম চালু হলে কাগজের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমবে, যার ফলে সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয় হবে। এই মাইলফলক অর্জনে ইউএনডিপি, দাতা দেশ এবং বিভিন্ন দাতা সংস্থার কারিগরি ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক সংসদীয় কার্যক্রম নিশ্চিত করতে এই উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংসদে পেপারবিহীন ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ

আপডেট সময় : ০৩:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬