ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গা সংকট সমাধানে দেরি হলে তা স্থানীয় লোকজন এবং রোহিঙ্গারা—উভয়ের জন্যই বড় ধরনের সংকট তৈরি করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউট ফর গ্লোবাল কো–অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) এই আলোচনার আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা ও মানবিক সংকট প্রকট হওয়ার প্রেক্ষাপটে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং মাদক চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, যা সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার এই ইস্যুটিকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে বলে জানান তিনি।

মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও মন্ত্রী একে দীর্ঘস্থায়ী না করে স্থায়ী সমাধানের ওপর জোর দেন। তিনি বলেন, মানবিক ব্যবস্থাপনানির্ভর না থেকে সংকটটির টেকসই প্রত্যাবাসনের দিকে এগিয়ে যাওয়া জরুরি। রাখাইনে স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬