ঢাকা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস পিটিআইয়ের ইসলামাবাদ লংমার্চ: কৌশলগত অনিশ্চয়তা ও নেতৃত্বের বিভক্তি কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ

মাদারগঞ্জে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু, অ্যান্টিভেনম দিয়েও বাঁচানো গেল না

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০৯

জামালপুরের মাদারগঞ্জে ধানখেতে কীটনাশক দিতে গিয়ে বিষধর সাপের কামড়ে মোতাহার হোসেন (৫৫) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ এলাকার ব্যাপারীপাড়ায় এই ঘটনা ঘটে। সাপে কাটার পর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অ্যান্টিভেনম দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মোতাহার হোসেন ওই এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে নিজের ধানখেতে কীটনাশক দিতে যান মোতাহার। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি তার চাচাতো ভাই নজরুল ইসলামকে জানান। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. কামরুন্নাহার জানান, সাপের কামড়ে আক্রান্ত মোতাহার হোসেনকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-পরীক্ষা শেষে দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুরে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পাওয়ার পরপরই মোতাহার হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মাদারগঞ্জে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু, অ্যান্টিভেনম দিয়েও বাঁচানো গেল না

আপডেট সময় : ০৯:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬