ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

অল্পসংখ্যক সদস্যের দুর্নীতির দায় পুরো পুলিশ নেবে না: আইজিপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ বাহিনীর গুটি কয়েক সদস্যের অনিয়ম ও দুর্নীতির দায়ভার পুরো বাহিনী বহন করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, পুলিশ যখন বড় কোনো অপরাধ, অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করে, তখন তাদের মনোবল ভেঙে দিতে নানা ধরনের গুজব ও মিথ্যা অপবাদ ছড়ানো হয়। এই ধরনের ‘হলুদ সাংবাদিকতা’র বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের সৎ ও ভালো সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশের অভ্যন্তরীণ অপরাধের পরিসংখ্যান তুলে ধরে আইজিপি বলেন, "আমাদের পুলিশেও খারাপ লোক আছে। আমি একবার বলেছিলাম আমাদের পুলিশের এক শতাংশ লোকও খারাপ না। তখন সংবাদমাধ্যমে প্রচার করা শুরু হলো যে আমি পুলিশের অনিয়মকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে দেখেছি, আমাদের বাহিনীর মধ্যে অপরাধে জড়িত সদস্যের হার মাত্র শূন্য দশমিক ৭০ শতাংশ, যা এক শতাংশের চেয়েও কম। এই অল্পসংখ্যক দুর্নীতিগ্রস্ত সদস্যের জন্য আমার পুরো পুলিশ বাহিনী কেন কলঙ্কের দায় নেবে?"

সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ প্রধান বলেন, পুলিশের কেউ অপরাধ করলে সেটি অবশ্যই সংবাদে তুলে ধরা উচিত। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে বাহিনীর সদস্যদের মনোবল নষ্ট করার অপচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সোচ্চার হতে হবে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক ও আর্থিক খাতের অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিগত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ব্যাংকগুলো আজ প্রায় শূন্য হয়ে পড়েছে। সাধারণ মানুষকে তাদের নিজেদের জমানো আমানতের টাকা ফেরত পেতে ব্যাংকে আবেদন করতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে, সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার আহ্বান জানান আইজিপি মো. আলী হোসেন ফকির।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অল্পসংখ্যক সদস্যের দুর্নীতির দায় পুরো পুলিশ নেবে না: আইজিপি

আপডেট সময় : ০৫:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬