ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার নতুন তারিখ ৫ নভেম্বর ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা প্রত্যাহার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার সাজেকের চাইল্যাতলীতে দুই পক্ষের গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪

বাংলাদেশ রেলওয়ের ৩ শীর্ষ পদে রদবদল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ রেলওয়ের শীর্ষ পর্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব কামরুল হাসান সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীনকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে থাকা মামুনুল ইসলামকে চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন পদে দায়িত্ব পালনের পাশাপাশি আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ রেলওয়ের ৩ শীর্ষ পদে রদবদল

আপডেট সময় : ১২:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬