সংবাদ শিরোনাম :
পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১০:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত এই পদে বহাল থাকবেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh




























