সংবাদ শিরোনাম :
হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি হাসপাতালে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির জানান, রাষ্ট্রপতি হাসপাতালে পৌঁছে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন। এ সময় তিনি মন্ত্রীর সুস্থতার জন্য দোয়া করেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh


























