ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক গোয়েন্দা প্রধান রোনেন বার হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫

কনসার্টের পক্ষে মন্তব্যের জেরে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহারের দাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদে কনসার্টের পক্ষে মন্তব্য করায় এমপি হাসনাত আব্দুল্লাহকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। একই সাথে সংগঠনটির পক্ষ থেকে তাকে দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো একটি যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও দাবি জানান খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং সামাজিক শালীনতার বিষয়গুলো বিবেচনায় না নিয়ে সংসদে এ ধরনের বক্তব্য দেওয়া অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তারা আরও বলেন, তরুণ সমাজের সামনে নৈতিক অবক্ষয় ও সামাজিক অশালীনতার কারণ হতে পারে, এমন কোনো সংস্কৃতি বা বিনোদনকে উৎসাহিত করা অনুচিত।

হাসনাত আব্দুল্লাহর ভূমিকার প্রশংসা করে ছাত্র আন্দোলনের নেতারা বলেন, স্বৈরাচার পতনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গণমানুষের নেতৃত্ব গ্রহণ করেছেন। তবে তার মতো একজন দায়িত্বশীল ও প্রভাবশালী ব্যক্তির বক্তব্য সমাজে গভীর প্রভাব ফেলে। তাই জনসমক্ষে কোনো বিষয়ে অবস্থান নেওয়ার আগে দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বাস্তবতার প্রতি তার সম্মান প্রদর্শন করা জরুরি ছিল।

বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি তরুণ প্রজন্মকে সুস্থ, শালীন, নৈতিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন সংস্কৃতির দিকে পরিচালিত করার উদ্যোগ গ্রহণের জোর আহ্বান জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কনসার্টের পক্ষে মন্তব্যের জেরে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ১০:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬