ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

অনুপস্থিত থাকলে বেতন আটকে যাবে সরকারি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তবে সেই অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগে তার বেতন বিল ছাড় করা হবে না। একই সঙ্গে উপস্থিতি নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তি চালুরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগে প্রধানমন্ত্রীর পরিদর্শনকালে দেওয়া অনুশাসনগুলোর অগ্রগতি পর্যালোচনার জন্য গত ১৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে স্থাপিত বায়োমেট্রিক মেশিনগুলো সর্বদা সচল ও কার্যকর রাখতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার পাশাপাশি ধাপে ধাপে ফেস রিকগনিশন প্রযুক্তি চালু করার তাগিদ দেওয়া হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে তদারকি করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়ন-ব্যয়ন কর্মকর্তারা (ডিডিও) কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার পরই কেবল বেতন বিল ছাড় করবেন। কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী যদি কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তবে তার অনুপস্থিতির বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির বেতন বিল প্রদান করা যাবে না। এছাড়া, অধিদপ্তরের আওতাধীন সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও হাসপাতালকে তাদের কর্মকর্তা-কর্মচারীদের ই-হাজিরা সংক্রান্ত প্রতিবেদন প্রতি সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অনুপস্থিত থাকলে বেতন আটকে যাবে সরকারি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের

আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬