ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীপুরের কলেজে অনৈতিক অডিও ফাঁস, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ইমরান খানকে সৎ দাবি করে কেঁদে ফেললেন জাভেদ মিয়াঁদাদ, চাইলেন মুক্তি ভালো আইনজীবী হতে মামলার খুঁটিনাটি জানা জরুরি: চিফ প্রসিকিউটর নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও তৈরি: দুই তরুণ গ্রেপ্তার গণরায় বাস্তবায়নে গড়িমসি করলে আন্দোলন আরও জোরদার হবে: এটিএম আজহারুল ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে আহত চোর বাহুবলে প্রতিপক্ষের হামলায় পোল্ট্রি ব্যবসায়ী সায়েদ মিয়ার মৃত্যু ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন নেপালে বন্যার প্রবল স্রোতেও অক্ষত সবুজ বাড়ি, নিরাপদে বাঁচল পরিবার

শপথের পরই মির্জা ফখরুলের এমপি ও মন্ত্রীর পদ শূন্য হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, শপথ নেওয়ার পর মির্জা ফখরুল আর এমপি বা মন্ত্রী থাকবেন না; তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, মির্জা ফখরুলের সংসদীয় আসনটি শূন্য হওয়ার পর সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, বিষয়টি তার দল অর্থাৎ জামায়াতে ইসলামী বলতে পারবে। এছাড়া বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন বলেও তিনি নিশ্চিত করেন। চিফ হুইপ বলেন, হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

শপথের পরই মির্জা ফখরুলের এমপি ও মন্ত্রীর পদ শূন্য হবে

আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬