ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বাহুবলে প্রতিপক্ষের হামলায় পোল্ট্রি ব্যবসায়ী সায়েদ মিয়ার মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সায়েদ মিয়া (৪৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সায়েদ মিয়া উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামের আজমত উল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হরহরিয়া গ্রামে পোল্ট্রি খামার পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরহরিয়া গ্রামের মকবুল মিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনায় সায়েদ মিয়ার বিরোধ চলছিল। শুক্রবার এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে শুক্রবার দিনগত রাতে সায়েদ মিয়া পোল্ট্রি খামারের কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিলে মকবুল মিয়া ও তার লোকজন খামারে ঢুকে তাকে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকতার মিয়া জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বাহুবলে প্রতিপক্ষের হামলায় পোল্ট্রি ব্যবসায়ী সায়েদ মিয়ার মৃত্যু

আপডেট সময় : ০৬:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬