ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালে বন্যায় প্রাণহানি ৫৪৭, মর্গ উপচে পড়ায় বিকল্প ভবনে রাখা হচ্ছে লাশ গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ২৫০ নর্দার্ন টেরিটোরিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ এইচপি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশে পেঙ্গুইনের অনীহা ও নতুন সম্ভাবনা সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, জুলাই সনদ মানছে না: গোলাম পরওয়ার গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু ‘রাস্তায় খুন’ গান পোস্টের দুই ঘণ্টা পরই গুলিতে নিহত গায়ক অঙ্কিত প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে বিনোদন অঙ্গনের প্রতিবাদ নেপালের ভয়াবহ বন্যায় পাশে থাকার আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

শিবগঞ্জে ১১টি টিয়াপাখি উদ্ধার ও শিকারের সরঞ্জাম ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেতে এই অভিযান পরিচালনা করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। তিনি জানান, পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেতে টিয়াপাখি শিকার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ১১টি টিয়াপাখি উদ্ধার করা সম্ভব হয়।

অভিযানকালে পাখি শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়, যা পরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত টিয়াপাখিগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়। অভিযানে শিবগঞ্জ থানা পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত ১৬ আগস্ট একই এলাকা থেকে পাখি শিকারের দায়ে একজনকে জরিমানা এবং কয়েকটি টিয়াপাখি অবমুক্ত করার ঘটনা ঘটেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে ১১টি টিয়াপাখি উদ্ধার ও শিকারের সরঞ্জাম ধ্বংস

আপডেট সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬