ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি–এসপি বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে দিয়েছিল হাসিনা: চিফ হুইপ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের এই আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি খাতের চরম অব্যবস্থাপনার ফলেই বর্তমানে দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। তবে জনগণের সরকার সবার সহযোগিতায় এই বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

দেশের অর্থনীতি নিয়ে চিফ হুইপ বলেন, বিগত শাসনামলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। পাচার হওয়া এই বিপুল অর্থ দিয়ে দেশের একাধিক জাতীয় বাজেট প্রণয়ন করা সম্ভব ছিল। দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে এখন জাতীয় ঐক্য প্রয়োজন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের কথা স্মরণ করে নূরুল ইসলাম বলেন, দুর্ভিক্ষপীড়িত দেশের দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান মাত্র তিন বছরের মধ্যে বাংলাদেশকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও এই ভঙ্গুর অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন। গত সাড়ে পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় বর্তমান সরকার জনগণের দুর্ভোগ অনেকটাই কমিয়ে এনেছে এবং সংকট মোকাবিলায় নিরলস কাজ করছে।

স্বৈরাচারী শাসনের সমালোচনা করে চিফ হুইপ বলেন, স্বৈরাচার কেবল মানুষের বাকস্বাধীনতাই কেড়ে নেয়নি, বরং সুন্দর আগামীর স্বপ্ন ও প্রত্যাশাকেও ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের খাবারের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়ে সরকারের সর্বাত্মক প্রতিশ্রুতির কথা জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ বিশেষ দেশের হাতে দিয়েছিল হাসিনা: চিফ হুইপ

আপডেট সময় : ০৭:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬