ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম বৈঠকে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। বাংলাদেশ জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাসহ বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও চুক্তি পরিপালনে প্রতিশ্রুতিবদ্ধ, আর এই লক্ষ্য অর্জনে একটি স্বাধীন ও কার্যকর কমিশন গঠন অপরিহার্য।

নতুন এই আইনের খসড়ায় কমিশনের গঠন ও মেয়াদকাল সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে একজন চেয়ারপারসন ও চারজন কমিশনারের সমন্বয়ে কমিশন গঠনের কথা বলা হয়েছে, যেখানে অন্তত একজন নারী সদস্যের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক। এছাড়া বাছাই কমিটির সুপারিশে নৃ-গোষ্ঠী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বাছাই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাগরিক প্রতিনিধি এবং নৃ-গোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিধান যুক্ত করা হয়েছে।

আইনে কমিশনের কার্যপরিধি সুস্পষ্ট করার পাশাপাশি অভিযোগ গ্রহণ প্রক্রিয়া সহজতর করা হয়েছে। কমিশনের তদন্ত ক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্ষতি রোধে অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের ক্ষমতা অর্পণ করা হয়েছে। এছাড়া জাতিসংঘের ‘নির্যাতন বিরোধী সনদের ঐচ্ছিক প্রটোকল’ (ওপিসিএটি) অনুযায়ী হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা (এনপিএম) ইউনিট গঠনের বিধানও এই আইনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা

আপডেট সময় : ০৯:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬