ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ১২, কার্যক্রম স্থগিত নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের তরুণ শাহরুখের সংকটে পাশে দাঁড়িয়েছিলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর মুম্বাইয়ে বিক্ষোভস্থল থেকে আটক বলিউড অভিনেতা ইমরান খান সিরাজগঞ্জের চায়না বাঁধে বিকেল হলেই বাড়ছে প্রেমিক-প্রেমিকাদের ভিড় শেখ হাসিনার সঙ্গে কথা হয়, ফিরতে চাইছেন তিনি: জি এম কাদের শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী মক্কায় ওমরাহ পালন করে আবেগঘন পোস্ট অভিনেত্রী কেয়া পায়েলের কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকার আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সবগুলো সংস্কারই সরকার গ্রহণ করেছে। বাকি প্রস্তাবনাগুলো সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সব সংস্কারই কার্যকর করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি যদি দেশে ফিরতে চান, তবে সরকার আইন অনুযায়ী যা করণীয় তা করবে। সরকার আইনের বাইরে কিছু করবে না জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি আসবেন। তিনি দেশে আসলে আদালতের মুখোমুখি হবেন।

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখত, তবে এই মামলা হতো না। যেহেতু মামলা হয়েছে, তাই যথাযথ আইনগত প্রক্রিয়ায় মামলার তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬