ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময় ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

সিরাজগঞ্জের চায়না বাঁধে বিকেল হলেই বাড়ছে প্রেমিক-প্রেমিকাদের ভিড়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী চায়না বাঁধসহ বিভিন্ন স্থানে নানা বয়সী মানুষের অন্যরকম আড্ডা জমে উঠেছে। বিশেষ করে পড়ন্ত বিকেলে এসব স্থান পরিণত হয় ‘প্রেম নগরে’। যমুনার চর ও বাঁধ এলাকায় কাশফুলের সৌন্দর্যকে সাক্ষী রেখে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন অনেকে। এমনকি নতুন প্রেমের সূচনাতেও যমুনার মনোরম দৃশ্যকে সাক্ষী রাখেন অনেকে। এ সময় অনেকেই আনন্দঘন মুহূর্তের স্মৃতি ধরে রাখতে সেলফি তোলেন। এসব স্থানে মুখরোচক খাবার বিক্রি করে ইতোমধ্যে স্বচ্ছলতা ফিরে এসেছে ফুটপাতের অনেক দোকানির।

এসব স্থানের ফুটপাতজুড়ে গড়ে উঠেছে ফুচকা, চটপটি, ভেলপুরি, ঝালমুড়ি, বাদাম, ছোলা, আইসক্রিম, চা, কফি, পিৎজা ও লেবুর শরবতসহ বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। পাশাপাশি রয়েছে বিয়ের আসর, নাগরদোলা এবং শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা। ফুটপাতের এসব খাবারের দোকানে প্রেমিক-প্রেমিকাসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। দোকানিরা জানান, প্রতিদিন কমবেশি বেচাকেনা হয়, তবে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বিক্রি তুলনামূলক বেশি থাকে। যমুনা নদীর পাড়ের এসব ফুটপাতকেন্দ্রিক ব্যবসার মাধ্যমে অনেক দোকানির আর্থিক স্বচ্ছলতাও ফিরে এসেছে।

তবে এসব আড্ডা ও নানা কর্মকাণ্ডে স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি বেশি দেখা যায়। অভিযোগ রয়েছে, তারা বিদ্যালয়ে উপস্থিত না হয়ে এসব দর্শনীয় স্থানে সময় কাটায় এবং প্রতিদিন মধ্যরাত পর্যন্তও সেখানে আড্ডা দেয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ উল্লেখিত এলাকাগুলোতে অভিযান শুরু করেছে। বিশেষ করে কাশফুলের ভেতরে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন বিষয় দেখতে পেয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করে বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, আরও আগে পুলিশের এ ধরনের অভিযান শুরু হলে শিক্ষার্থীদের অভিভাবকেরা খুশি হতেন। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হারও বাড়ত বলে মনে করেন তারা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, চায়না বাঁধসহ এসব স্থানে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জের চায়না বাঁধে বিকেল হলেই বাড়ছে প্রেমিক-প্রেমিকাদের ভিড়

আপডেট সময় : ০৩:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬