ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে সাতজন শিক্ষার্থী আটকা পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ভবনটির চতুর্থ তলায় এই বিপত্তি ঘটে।

আটকা পড়া শিক্ষার্থীরা হলেন মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ভবনটিতে গিয়েছিলেন।

ঘটনার খবর পেয়ে নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খানের নেতৃত্বে আট সদস্যের একটি উদ্ধারকারী দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে আটকে থাকা শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করেন। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান সমাপ্ত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে এবং আটকে পড়া শিক্ষার্থীদের কেউ আহত হননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নেত্রকোনায় লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৬:৫৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬