ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালত অবমাননায় শাহজাদপুরের ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ শিল্পে নতুন গ্যাস সংযোগ আপাতত বন্ধ রাখছে সরকার সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে ২৯টি জাহাজের চলাচল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক ইউরোপে দাবানলের ভয়াবহতা: ফ্রান্স ও স্পেনে নিরাপদ আশ্রয়ে তিন লাখ মানুষ ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে সামরিক হামলার হুঁশিয়ারি চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক আবু সাদাত সায়েম ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ লক্ষ্মীপুরে যুবদলের নতুন কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নতুন নিয়মানুযায়ী, ১ আগস্ট থেকে যেকোনো নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং পুরনো যানবাহনের ফিটনেস সনদ নবায়ন করার সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। একই সঙ্গে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ডিভাইসটি সচল থাকার বিষয়টি প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুনের প্রজ্ঞাপনের আলোকে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী এই শর্ত পূরণ সাপেক্ষে কেবল গাড়িগুলোর রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।

জিপিএসের কারিগরি মানদণ্ড কেমন হবে, সে সংক্রান্ত তথ্য বিআরটিএর কার্যালয় ও অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এই নতুন নিয়ম বাস্তবায়নে দেশের সব পরিবহন মালিক ও তাদের প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ

আপডেট সময় : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬