ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনে কমছে ভোগান্তি জ্বর নিয়েই শুটিংয়ে অবিকা, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি কে হচ্ছেন দেশের ২৩তম প্রেসিডেন্ট, সিদ্ধান্ত কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম আপসহীন ছিলেন: মির্জা ফখরুল বুদ্ধিজীবী ও স্বৈরাচারের সখ্য: ক্ষমতার মোহে সততার বিসর্জন জামায়াতের প্রদর্শনীতে মুজিব আছে কিন্তু জিয়া নেই, ব্যাখ্যায় বিতর্ক সাভারে বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ আটক ২ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর

পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাতের অগ্রযাত্রায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেছেন তিনি। বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিরা পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সমস্যাগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে খাতটির স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বিভিন্ন দাবি ও প্রস্তাব পেশ করেন তারা। ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে এই শিল্পের সমস্যা সমাধানে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, পুঞ্জীভূত অনেক সমস্যা থাকলেও যেসব বিষয় এখনই সমাধান করা সম্ভব, সেগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

তৈরি পোশাক শিল্পকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং তা সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে আরও গতি সঞ্চারিত হবে, যা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। এছাড়া ব্যবসায়ীদের জন্য একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বিজিএমইএ নেতাদের আশ্বস্ত করে বলেন, পোশাক শিল্পের বিকাশে যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করবে। ব্যবসায়ীদের সমস্যার সমাধান করা সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহাদী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২০: ০৪আপডেট : ২২ জুলাই ২০২৬, ২০: ০৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬