ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা, থাকছে ১৬ লাখ টাকার পুরস্কার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো 'জাতীয় তাফসির প্রতিযোগিতা' আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানানো হয়েছে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

আল-কোরআনের সহিহ তাফসির চর্চা, জ্ঞানচর্চা, গবেষণামনস্কতা বৃদ্ধি, প্রজ্ঞাবান আলেম ও মুফাসসির তৈরি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতাটি বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে।

প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। 'ক' গ্রুপে (অনূর্ধ্ব ৩০ বছর) ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল এবং আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। তাদের জন্য নির্ধারিত তাফসিরের বিষয় সুরা ফাতিহা, সুরা বাকারা ও সুরা আলাক। 'খ' গ্রুপে (অনূর্ধ্ব ৩০ বছর) কামিল, দাওরায়ে হাদিস, আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামি লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশ নিতে পারবেন। এই গ্রুপের বিষয় সুরা আন-নূর, সুরা ইয়াসিন, সুরা হুজুরাত, সুরা আর-রাহমান ও সুরা ওয়াকিয়াহ।

আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরবি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। পবিত্র কোরআনের শাব্দিক অর্থসহ তরজমার যোগ্যতার পাশাপাশি উলুমুল কোরআন, উসুলুত তাফসির, হাদিস, ফিকহ, ইলমুন নাহু, ইলমুস সরফ এবং বালাগাতসহ প্রয়োজনীয় বিষয়ে জ্ঞান থাকতে হবে।

পুরস্কারের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন পাবেন দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ। প্রথম রানার্সআপ দেড় লাখ এবং দ্বিতীয় রানার্সআপ পাবেন এক লাখ টাকা। এছাড়া বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা এবং ক্রেস্ট ও সনদ। জাতীয় পর্যায়ে দুটি গ্রুপের ৬ জন বিজয়ীকে মোট ৯ লাখ টাকা এবং বিভাগীয় পর্যায়ে ৮টি বিভাগে প্রতিটি বিভাগে ৬ জন করে মোট ৪৮ জন বিজয়ীকে ৭ লাখ ২০ হাজার টাকা দেওয়া হবে। সব মিলিয়ে বিজয়ীদের জন্য মোট ১৬ লাখ ২০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে।

আগ্রহীদের আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের আটটি বিভাগীয় কার্যালয়ের যেকোনো একটির মাধ্যমে প্রতিযোগীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তা আবেদনে উল্লেখ করতে হবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের ঢাকায় এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা, থাকছে ১৬ লাখ টাকার পুরস্কার

আপডেট সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬