ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসির প্রস্তুতি শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু বাউফলে রহস্যজনকভাবে ৩ মহিষের মৃত্যু, অসুস্থ আরও অন্তত ৩০ কক্সবাজারে কাগজপত্রহীন ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, ‘বাবার উপহার’ দাবি তরুণদের সচিবালয়ে সাপ পিটিয়ে হত্যা: বন্য প্রাণী আইনে কী দণ্ড হতে পারে লেবানন-ইসরাইল চুক্তি প্রত্যাখ্যান করলেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম ওয়ালটন প্লাজায় ২০০ জন ডেপুটি ম্যানেজার নিয়োগ, আবেদন চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন: অর্থমন্ত্রী জুলাই শহীদ ও গুম-খুনের শিকার পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র

পেকুয়ায় বন্যার্ত ৫৫০ পরিবারের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার রাজাখালী ইউনিয়নে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার বিমান ঘাঁটির উদ্যোগে রাজাখালীর এয়ার আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মনোয়ারুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বের অংশ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিমান বাহিনীর সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতা দেওয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার জিল্লুর, ফ্লাইট লেফটেন্যান্ট ফারদিনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় বন্যার্ত ৫৫০ পরিবারের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

আপডেট সময় : ০৬:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬