ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় সিএনজিচালক গ্রেপ্তার, রয়ে গেছে নানা প্রশ্ন জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জয়পুরহাটে বিজিবির অভিযানে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১২:৩৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের আয়োজন করেছেন মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় উন্নয়নে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ, সাহসিকতা ও জাতীয় স্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বাদ জোহর পুলিশ লাইন্স জামে মসজিদ এবং পুলিশ অফিসার্স মেস জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ এবং রংপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানান, আমরা মহান এই রাষ্ট্রনায়কের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠার আদর্শ ধারণ করে জনগণের সেবায় নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত

আপডেট সময় : ১২:৩৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬