ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নিজেদের মাঠে বায়ার্নকে আটকে দিল আর্সেনাল দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: সুলতান টুকু লামিন ইয়ামালকে মাথায় আঘাত করে চার ম্যাচের নিষেধাজ্ঞায় রিয়াল বেতিস মিডফিল্ডার ভালুকায় পুলিশকে পিটিয়ে মাদক মামলার আসামি ছিনতাই প্রবাসী মা ও সন্তানদের মানসিক সংকট: একাকিত্বের অর্থনীতি ও বাস্তবতা জামনগরে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুদাসপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে এপস্টিনের সঙ্গে মন্ত্রী হরদীপ পুরির বৈঠকের ছবি নিয়ে তোলপাড়

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রংপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (২৫ মার্চ) বুধবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস।

২৫ মার্চ গণহত্যা দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক এনামুল আহসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরাসহ উপস্থিত সাংবাদিকবৃন্দগণ।

উক্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রির স্মৃতিচারণ করেন। তারা বলেন, এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত। সেই বর্বরতার স্মৃতি আজও জাতিকে নাড়িয়ে দেয় এবং স্বাধীনতার মূল্য উপলব্ধি করায়।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সময়ের দাবি। স্বাধীনতার চেতনা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রংপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬