ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থল অভিযান চালালে ইরান বিদেশি বাহিনীর কবরস্থান হবে: আইআরজিসি প্রেমের গল্পে বিক্রান্তের অভিনয়ে মুগ্ধ হারলিন শেঠি মোহাম্মদপুরে ৭ মামলার আসামি গ্যাং নেতা ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার মোদি সরকারের চ্যালেঞ্জ হয়ে উঠছেন বাম ছাত্রনেত্রী নেহা বোরা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে হস্তান্তর, বগুড়ায় দাফন অবসর নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন নেইমার মালয়েশিয়ায় অভিযানে ৬৫ হাজারের বেশি আটক, তীব্র আতঙ্কে বাংলাদেশিরা ইরানে হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি কিছুই জানেন না আজ নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মবার্ষিকী এআই প্রযুক্তিতে দ্রুত ধরা পড়ছে ত্রুটি, সাইবার ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৯১৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

১০ মার্চ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি, আমিনুল ইসলাম নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদত‍্যাগ করার জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল। তাই আজ দুপুর ২টার দিকে আমার পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের কাছে পাঠিয়েছি।

এর আগে গত ১০ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, অধ্যাপক এম আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০০২ সালের ১৫ আগস্ট থেকে ২০০৬ সালের ১৪ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ২০০৬ সালের ২৩ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে টিএমএসএসের অ্যাডভাইজার এবং ২০২১ সাল থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টার বাস্তবায়নের স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ

আপডেট সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫