সংবাদ শিরোনাম :
রামগতিতে ভয়াবহ আগুন লেগে প্রায় ২০ টি দোকান পুড়ে ছাই
আরমান হোসেন রাজু, রামগতি উপজেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

আরমান হোসেন রাজু, রামগতি উপজেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় রামগতি বাজারের মীর রোডের ৯ নং চর গাজী ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি তেলের দোকান থেকে আজ (মঙ্গলবার) সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুহূর্তে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে
দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে,জ্বালানি তেলের প্রভাবে অগ্নিকাণ্ড মুহূর্তে ভয়াবহ রূপ ধারন করে।
স্থানীয়রা জানাব আগুন লাগার সাথে-সাথেই রামগতি ফায়ার সার্ভিস স্টেশন সাহায্যের জন্য ফোন করা হয়।কিন্তু রামগতি বাজার থেকে রামগতি ফায়ার সার্ভিসের দূরত্ব বেশী হওয়ায় অন্তত প্রায় ৩০/৪০ মিনিট পরে এসে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফায়ার সার্ভিস, ততক্ষণে সবকিছু পুড়ে ছাই।


























