ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

ঝালকাঠিতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিএনপির কেন্দ্র ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে। ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ঝালকাঠি জেলা বিএনপি আজ বুধবার দুপুর ১২টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ২০০৮ সংসদ নির্বাচনে রাজাপুর-কাঠালিয়ার বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু সহ জেলাধীন সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, অগণতান্ত্রিক ভোট চোর সরকার গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছে। ১৯৭৫ সালে বর্তমান প্রধানমন্ত্রীর বাবা স্বাধীন বাংলাদেশে প্রথম গণতন্ত্র হত্যা করেছিল। সেই ধারাবাহিকতা এখনো চলমান। তাদের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করতে হবে। ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে সবাইকে একযোগে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত

আপডেট সময় : ০৪:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩