ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন ও সহিংসতা কিউবার বিপ্লব কি শেষের পথে? বিশ্বরাজনীতিতে এর প্রভাব ও গুরুত্ব এ মাস থেকেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাদক নির্মূলে গিয়েছিলাম, জমি দখল বা চাঁদাবাজি নয়: ইশরাক রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: শামা ওবায়েদ ১৩০ বছর বয়সে হজ করা আলজেরিয়ার প্রবীণ নারী আর নেই ইসলামপুর প্রেসক্লাবে সংবর্ধিত ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদ রাশিয়ার যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার যুবক সাগর

ঠাকুরগাঁওয়ে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কম্বল ও শীতবস্ত্র বিতরণ

আবু নাসের সিদ্দিক রংপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৩৭৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কম্বল ও শীতবস্ত্র বিতরণ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মানুষ মানুষের জন্য”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শতাধিক দরিদ্র, অসহায়, শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন।
গত ২২ জানুয়ারি রোববার মানবতার কল্যাণ ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে,ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম চত্বরে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
নতুন কম্বল ও শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন আয়শা খাতুন। তিনি বলেন,শীতে শরীর কাঁপে ঠনঠন করে। এই কম্বল পেয়ে বড় উপকার হলো। রত্না দিদিকে ধন্যবাদ, আমাদের খোঁজ নেওয়ার জন্য । শীতে খুবই কষ্ট হচ্ছে। কম্বলখানা পেলে খুব ভালোই হলো।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজকর্মী ও নারী নেত্রী রত্না সিনহা বলেন,শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আমরা চেষ্টা করছি এই শীতে অসহায় মানুষদের পাশে থাকার। এরই লক্ষে আজ আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছি আশা করছি আগামীতেও আরো বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,মানবতার কল্যাণ ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি রত্না সিনহা,সহ সভাপতি নুরেল হক,সাধারণ সম্পাদক মশিউর রহমান,অর্থ সম্পাদক লতা আগারওয়াল সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কম্বল ও শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩