ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রিন ইয়ার্ডের আড়ালে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ঝুঁকি ও প্রাণহানি মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়ার পরিকল্পনা সরকারের শরীয়তপুরে ভুয়া চক্ষু চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড সরকারের ছয় মাসের অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সাভারের এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ ব্রাজিলে উদ্ধার অঁরি মাতিসের আটটি দুর্লভ শিল্পকর্ম দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এমিলিয়ানো মার্তিনেজকে দলে পেতে জুভেন্টাসের নতুন প্রস্তাব বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আড়াইহাজার সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আড়াইহাজার সাংবাদিক ফোরাম-এর উদ্যোগে রবিবার (১৫ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম-এর প্রধান উপদেষ্টা মোঃ মমিনুল হক সরকার।

ইফতার মাহফিলে আড়াইহাজার সাংবাদিক ফোরাম-এর সভাপতি সাংবাদিক সোহান-এর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম-এর সভাপতি সাংবাদিক রুহুল আমিন-এর সঞ্চালনায় স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাব-এর সভাপতি সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ, সাংবাদিক মাহবুবুর রহমান (আড়াইহাজার সাংবাদিক ফোরামের তদারককারী ও নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের তরবিয়ত সম্পাদক), সাংবাদিক জায়নুল আবেদিন (নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের বাইতুলমাল সম্পাদক), রূপগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফয়সাল ভুঁইয়া, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, আড়াইহাজার সাংবাদিক ফোরামের সেক্রেটারি সাংবাদিক মোঃ বাশির এবং বাইতুল মাল সম্পাদক সাংবাদিক মোঃ হুমায়ুন কবির সাদিসহ অন্যান্য স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা সাংবাদিক ফোরাম-এর উপদেষ্টা মাওলানা হাদিউল ইসলাম, সাইফুল ইসলাম এবং মোবারাক হোসাইন সোহানসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মমিনুল হক সরকার বলেন, কোরআন মুসলিমদের জন্য প্রেরণার উৎস। সততা, নিষ্ঠা ও যোগ্যতা থাকলে যে কোনো মানুষই সমাজে মূল্যায়িত হন। তিনি বলেন, সাংবাদিক ফোরামের সকল সদস্যকে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং দায়িত্বশীল কলম সৈনিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কোরআনের আদর্শ ধারণ করে সাংবাদিকতা করলে সত্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করা সহজ হবে।

তিনি আরও বলেন, ইতিহাসে ব্রিটিশ শাসকরা মুসলিমদের শাসনের কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিল—মুসলমানদের দুর্বল করতে হলে তাদের কাছ থেকে কোরআন কেড়ে নিতে হবে অথবা কোরআনের শিক্ষা ও নৈতিকতা থেকে দূরে সরিয়ে দিতে হবে। অন্যথায় তাদের পরাজিত করা কঠিন। এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে আমাদের কোরআনের প্রতি ভালোবাসা ও অনুগত্য অটুট রাখতে হবে।

তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো সাংবাদিকতাতেও কোরআনের নৈতিকতা ও আদর্শ ধারণ করা অপরিহার্য।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাদিউল ইসলাম বলেন, পবিত্র কুরআনে যে আয়াতের মাধ্যমে রোজা ও নামাজ ফরজ করা হয়েছে, একই আয়াতে দ্বীন প্রতিষ্ঠার কথাও উল্লেখ রয়েছে। তিনি বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আড়াইহাজার সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

আপডেট সময় : ১১:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬