ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় বদিউজ্জামান হত্যা মামলায় প্রতিবেশী খয়বরের যাবজ্জীবন কারাদণ্ড লালমোহনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটম চাপায় শিশু নিহত চা-শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলনায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত রাষ্ট্রপতি নির্বাচনে সহায়তার জন্য নির্বাচন কমিশনের ২০ কর্মকর্তা নিয়োগ রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমারকে ঢাকার কড়া বার্তা নয়েনতারার ন্যাড়া মাথার ভাইরাল ছবি আসলে এআই প্রযুক্তির কারসাজি মার্কিন সামরিক অভিযানে সহায়তাকারী শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে তেহরানের কড়া বার্তা সাশ্রয়ী ও উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১ কোটি কর্মসংস্থান অর্জনে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা বাড়ানোর তাগিদ ইউজিসির

নতুন সিটি প্রশাসক পেল নারায়ণগঞ্জ

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন সিটি প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট সাখাওত। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি নগরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় এডভোকেট সাখাওত বলেন, আমি গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক মামলা খেয়েছি। বহুবার জেল খেটেছি, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি। এমনকি ডিবি হারুনের মাধ্যমে সেল থেকে অপহরণও করানো হয়েছিল। তবুও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আকড়ে ধরে থেকেছি। দলের প্রতি আমার আনুগত্যের মূল্যায়ন তারা এ পদের মাধ্যমে করেছে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও ব্যক্তিগত ভোগান্তি তাকে নীতিগত অবস্থান থেকে সরাতে পারেনি। ভবিষ্যতেও নগরবাসীর স্বার্থে সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

নতুন সিটি প্রশাসক হিসেবে তার অগ্রাধিকার থাকবে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং নাগরিক সেবা সহজীকরণ। তিনি নগর উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সচেতন মহলের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা থাকায় প্রশাসনিক দায়িত্ব পালনে তিনি সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। তার নেতৃত্বে সিটি করপোরেশনের কার্যক্রমে গতি আসবে বলে প্রত্যাশা করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন সিটি প্রশাসক পেল নারায়ণগঞ্জ

আপডেট সময় : ১২:০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬