ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

তিস্তাকে মানুষের যে দীর্ঘদিনের দাবি তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে আসাদুল হাবিব দুলু

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১১:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে রংপুর বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দুর্নীতির বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।

তিনি বলেন, আমরা নিজেরাও দুর্নীতি করব না, আমরা কাউকে দুর্নীতি করতে দিতে চাই না।

কোনো অবস্থাতেই এটা (দুর্নীতি) আমরা মেনে নেব না। দুর্নীতির বিষয়ে আমরা জিরো টলারেন্স—মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে ভাবনা, সেখান থেকে যেন আমরা আমাদের সেভাবে সবাই প্রস্তুত রাখি। দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের। এই বিষয় সবাই সব বিভাগেই গুরুত্বের সঙ্গে আপনারা দেখবেন। এই বিষয়ে কারও বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ আসে, তখন আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। আমরা নিজেরাও দুর্নীতি করব না, আমরা কাউকে দুর্নীতি করতে দিতে চাই না।

সংক্ষিপ্ত বক্তব্যের পর আসাদুল হাবিব বিভিন্ন দপ্তরের বিভাগীয় পরিচালক, কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বক্তব্য শোনেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব (দুলু) বলেন,রংপুর পানি উন্নয়ন বোর্ড সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব বলেন, আগামী জুনের মধ্যে ২৭ কিলোমিটার খাল ও ২৫ কিলোমিটার ছোট নদীর খননকাজ শেষ হবে। রংপুরের শ্যামাসুন্দরী খালের ২৫ কিলোমিটার খননের কাজ চলছে। তিনটা দপ্তর কাজ করছে। পানিসম্পদ মন্ত্রণালয় করছে খালের বর্জ্য অপসারণের কাজ, সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। সৌন্দর্যবর্ধন ও বনায়নের কাজ করবে এলজিইডি বিভাগ।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব শিক্ষা ও স্বাস্থ্য খাতে শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি জানান, ভিজিএফ বিতরণে কোনো ধরনের দুর্নীতি, ওজনের ঘাটতি বা স্বজনপ্রীতি মেনে নেওয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে প্রয়োজনে কয়েক দিন ভাগ করে এই চাল বিতরণ করতে হবে বলে নির্দেশনা দেন মন্ত্রী। এ ছাড়া সারের বাজার নিয়ন্ত্রণে ডিলারদের ওপর ক্লোজ মনিটরিং রাখার নির্দেশ দেন তিনি। ডিলাররা যাতে সরকারের নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি করতে না পারেন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তাকে ঘিরে এই অঞ্চলের দুই কোটি মানুষের যে দীর্ঘদিনের দাবি, তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। বিগত সরকারের আমলে নেওয়া বিক্ষিপ্ত কোনো প্রকল্প নয়, বরং একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন ও খনন করা হবে।

মতবিনিময় সভায় রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুরের জেলা প্রশাসন মোহাম্মদ এনামুল আহসান সহ অনেকেই বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিস্তাকে মানুষের যে দীর্ঘদিনের দাবি তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : ১১:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬