ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুরে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধর

মোঃ মনির মন্ডল রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মনির মন্ডল
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামে মিথ্যা অভিযোগ এনে ৯ বছর বয়সী মোঃ আফিফ সেককে মারধরের খবর পাওয়া গেছে। আফিফ কুব্দী গ্রামের আজাদ সেখের পুত্র।

বুধবার বিকেল ৫টার দিকে কুব্দী গ্রামের মাঠে এ মারধরের ঘটনা ঘটে। মাঠে রয়েছে আবুল হোসেনের ছেলে আজাদ সেখ। তিনি জানান, একই গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে মোঃ সুমন সেখ (৩২), এবং মো: আলতাব হোসেনের ছেলে ইয়ামিন সেখ (২২) তার প্রতিবেশী। বুধবার বিকেল ৫টার সময়, আফিফ বাড়ির পাশে কৃষি জমিতে গেলে সুমন ও ইয়ামিন তাকে মিথ্যা অভিযোগ ও গালিগালাজ করে।

আফিফ কান্না করতে থাকলে, তারা কাঁচির হাতল দিয়ে আফিফকে বিভিন্ন স্থানে মারধর করে, যার ফলে সে আহত হয়। ছেলে আফিফের বাম চোঁখে আঘাতের কারণে রক্ত জমাট বাঁধে। মারধরের পর, তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। আশপাশের মোঃ রফিকুল ইসলাম এগিয়ে এলে, মারধরকারীরা পালিয়ে যায়। পরে আফিফকে ভ্যানযোগে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুরে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধর

আপডেট সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬