ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া পাবনায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার নোয়াখালীতে পচা ডিম দিয়ে কেক তৈরি, বেকারিকে জরিমানা ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে সরকার ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি মিরপুরে লর্ডসের ব্যালকনির আদলে ‘টাইগার্স ডেন’ লাউঞ্জের উদ্বোধন তারেক রহমানের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জনে নীরব নায়িকা পূজা চেরী সড়ক ও বাঁধ রক্ষায় বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

নিলে নেন, না নিলে যান বন্দরে গ্যাস বিক্রেতাদের চরম ঔদ্ধত্যে জনদুর্ভোগ

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস বিক্রেতাদের লাগামহীন দৌরাত্ম্যে সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার। সরকারি নির্দেশনা, ভোক্তা অধিদপ্তরের অভিযান—কোনো কিছুকেই তোয়াক্কা করছে না অসাধু গ্যাস ব্যবসায়ীরা। ক্রেতাদের সঙ্গে শুরু হয়েছে প্রকাশ্য হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ।

গতকাল লাঙ্গলবন্দ বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে জালাল হাজী নামের এক ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জরিমানা করলেও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। বরং আজ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, ১২৫০ টাকার সরকারি মূল্যের রিসিট কেটে প্রতি সিলিন্ডার গ্যাস ১৭০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

ক্রেতারা প্রতিবাদ করলে দোকানদারদের স্পষ্ট ভাষা
নিলে নেন, না নিলে যান—লাইনে আরও লোক আছে,
এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অনেকেই অভিযোগ করেছেন, গ্যাস না কিনে উপায় নেই, এই সুযোগটাই নিচ্ছে অসাধু সিন্ডিকেট। বাজারে একপ্রকার জিম্মি করে রাখা হয়েছে ভোক্তাদের।

স্থানীয়রা বলছেন, ভোক্তা অধিদপ্তরের অভিযান লোক দেখানো হলে চলবে না। নিয়মিত নজরদারি, লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই লুটপাট বন্ধ হবে না।

এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই প্রকাশ্য ডাকাতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়, নাকি বন্দরের মানুষকে এভাবেই জিম্মি হয়ে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিলে নেন, না নিলে যান বন্দরে গ্যাস বিক্রেতাদের চরম ঔদ্ধত্যে জনদুর্ভোগ

আপডেট সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬