ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’

রংপুরের পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার রংপুরঃ
  • আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৩১৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুরঃ

১৩ ঘণ্টা পর রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ৪ ঘণ্টা পর ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ফলে ১৩ ঘণ্টা পর রাত ২টা ১০ মিনিটে ট্রেনের লাইন সচল করা সম্ভব হয়। সেইসঙ্গে লাইনচ্যুত ছয়টি বগি রেললাইনের ওপর প্রতিস্থাপন করা সম্ভব হয়। এরপর পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়।

পদ্মরাগ এক্সপ্রেসের ৬টি লাইনচ্যুত বগি উদ্ধার করার পর মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে রংপুরের পীরগাছা রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইউসুফ আলী। 

ট্রেন লাইনচ্যুত হওয়ার জন্য রেলওয়ে কর্মীরা রেলের স্লিপার এবং অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি ডেবে যাওয়াকে দায়ী করে বলেন, প্রয়োজনীয় সংস্কার না করার কারণে রংপুর-লালমনিরহাট রেললাইনের বহু জায়গায় ধস নামার উপক্রম হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ৪ ঘণ্টা পর ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ফলে ১৩ ঘণ্টা পর রাত ২টা ১০ মিনিটে ট্রেনের লাইন সচল করা সম্ভব হয়। সেইসঙ্গে লাইনচ্যুত ৬টি বগি রেললাইনের ওপর প্রতিস্থাপন করা সম্ভব হয়। এরপর পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়।

রংপুর পীরগাছা রেলস্টেশনের স্টেশনমাস্টার ইউসুফ আলী জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ট্রেন লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনে থাকা প্রায় দেড় হাজার যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরের পীরগাছা স্টেশন থেকে আবারও সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু

আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫