জনগণ ও মানুষের অধিকারবিরোধী অবস্থানে থাকবে কিংবা সন্ত্রাস ও চাঁদাবাজির পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধে এই বাংলায় বারবার গণঅভ্যুত্থান ঘটবে: এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (২ জুলাই) বুধবার দুপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত বছর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছিল। তার পতন আমাদের মনে করিয়ে দেয়—কোনো স্বৈরাচার, ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না।
নাহিদ ইসলাম বলেন, যারা জনগণ ও মানুষের অধিকারবিরোধী অবস্থানে থাকবে কিংবা সন্ত্রাস ও চাঁদাবাজির পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধে এই বাংলায় বারবার গণঅভ্যুত্থান ঘটবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ।
এনসিপির কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ উপস্থিত অনেকেই।
নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…
দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…
মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…
This website uses cookies.