Header Premium (728×90)

Categories: জাতীয়

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ডেপুটি টিম লিডার উম্মে হাবিবা আক্তার চৌধুরী। মঙ্গলবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে সম্মাননা মেডেল ও নগদ অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার বক্তব্যে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগসহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিপিপির দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উম্মে হাবিবা আক্তার চৌধুরী ১৯৯২ সাল থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি মাঠপর্যায়ে দুর্যোগকালীন প্রস্তুতি, স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান এবং দুর্যোগের ঝুঁকিহ্রাসে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। এসব কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মিরসরাই উপজেলা থেকে জাতীয় পর্যায়ের এই সম্মাননার জন্য মনোনীত করা হয়েছিল।

ব্যক্তিগত জীবনে উম্মে হাবিবা আক্তার চৌধুরী মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক সেক্রেটারি আবদুল আউয়াল চৌধুরীর সহধর্মিণী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের

দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…

56 minutes ago

২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…

59 minutes ago

ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার

নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…

2 hours ago

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…

2 hours ago

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…

3 hours ago

খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…

3 hours ago

This website uses cookies.