Header Premium (728×90)

Categories: জাতীয়

২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ইতিহাসসহ বেশ কিছু বিষয়ে বড় ধরনের পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার বর্ণনা। মূলত জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ে পরিবর্তন আনে। এখন বিএনপি সরকার ২০২৭ সালের পাঠ্যবইয়ে নতুন করে এই বর্ণনা যুক্ত করছে। ফলে গত কয়েক বছরে পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনা তিন ধরনের রূপ নিল।

আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপার কাজ চলছে। পরিমার্জন শেষে এখন ছাপার কাজ চলছে এবং ইতিমধ্যে বেশ কিছুসংখ্যক বই ছাপাও হয়েছে।

নতুন বইগুলোতে ইতিহাসের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী, পঁচাত্তরের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা একটি নিবন্ধও পাঠ্যবইয়ে রাখা হয়েছে।

সপ্তম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের প্রথম অধ্যায়ে বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস ও স্বাধীনতার ঘোষণার বিস্তারিত বর্ণনা নতুন করে সাজানো হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালায়। রাজারবাগ পুলিশ লাইনস আক্রান্ত হলে সেখান থেকে আক্রমণের সংবাদ তারবার্তার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় এবং শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ প্রেক্ষাপটে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর জেনে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ড মেজর জিয়াউর রহমান “উই রিভল্ট” বলে চট্টগ্রামে বিদ্রোহ করেন। এরপর রাত ২টা ১৫ মিনিটে (২৬শে মার্চ) ব্যাটালিয়নের সব বাঙালি অফিসার ও সৈনিকদের একত্র করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা দেন।

বইটিতে আরও বলা হয়েছে, চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হলে মেজর জিয়াউর রহমান ২৭শে মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় অস্থায়ী রাষ্ট্রপতি ও লিবারেশন আর্মির সর্বাধিনায়ক হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার এই ঘোষণার মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ছড়িয়ে পড়ে। এরপর রেডিওর মাধ্যমে তিনি আরেক ঘোষণায় শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশ লিবারেশন আর্মির অস্থায়ী সর্বাধিনায়ক হিসেবে স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমানের এই ঘোষণা মুক্তিপাগল বাঙালিকে স্বাধীনতার দীপ্তমন্ত্রে উজ্জ্বীবিত করে এবং মুক্তিযুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর জনযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের ২৪ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটে এবং ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

ইতিহাসের পাশাপাশি বাংলা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়েও নতুন বিষয়বস্তু যুক্ত হচ্ছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দুটি করে মোট চারটি নতুন বই। এর মধ্যে চতুর্থ শ্রেণির দুটি নতুন বই হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। আর ষষ্ঠ শ্রেণির দুটি বই হলো ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত সপ্তম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় বলা হয়েছিল, ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং ২৭শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন। অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের আমলের ২০২২ সালের পাঠ্যবইয়ে বলা হয়েছিল, বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগে ২৫শে মার্চ মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাসের বর্ণনায় এই পরিবর্তন নিয়ে মুক্তিযুদ্ধের গবেষক আফসান চৌধুরী বলেন, প্রতিটি সরকারই তাদের রাজনৈতিক স্বার্থে ইতিহাস চর্চাকে প্রভাবিত করে। তিনি মনে করেন, রাষ্ট্রের ইতিহাসের পাশাপাশি সমাজের বা অপ্রাতিষ্ঠানিক ইতিহাসের চর্চায় বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আর ষষ্ঠ শ্রেণির দুটি বই হলো ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।.পাঠ্যবইয়ে এবার কী কী পরিবর্তন আসছে.অন্তর্বর্তী সরকারের সময়ে যা ছিল২০২৪ সালে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে পাঠ্যবই ও শিক্ষাক্রম পরিবর্তন করে।

কারণ, মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার নামে এখানে ইতিহাসের চেয়ে রাজনীতির চর্চাই বেশি হয়।আফসান চৌধুরী, মুক্তিযুদ্ধের ইতিহাসের গবেষক .আওয়ামী লীগ আমলে যেভাবে ছিলজুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার আরেক রকম বর্ণনা ছিল।এনসিটিবির ওয়েবসাইটে ২০২৩ ও ২০২৪ সালের সপ্তম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইটি নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

1 hour ago

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

2 hours ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

2 hours ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

3 hours ago

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

3 hours ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

3 hours ago

This website uses cookies.