Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রংপুর ৪ আসনে এনসিপির সদস্য সচিব প্রার্থী কাউনিয়ার ভূমিপুত্র আখতার হোসেন

স্টাফ রিপোর্টার রংপুর।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। প্রার্থী হিসেবে আখতার হোসেন এর নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আখতার হোসেন এর বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার মুন্সিপাড়ায়। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সহ সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা ছিলেন, যেখান থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম তৈরি হয়েছিলো। যারা ২০২৪ সালের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্ব প্রদান করেন।

(১ জুলাই) মঙ্গলবার রাত ১১টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় এ ঘোষণা করেন তিনি।

এসময় নাহিদ ইসলাম বলেন, আগামী দিনে আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা। এজন্য তিনি কাউনিয়া পীরগাছাবাসীকে আখতারের পাশে থাকার আহবান জানান নাহিদ ইসলাম।

এদিকে একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে আখতার হোসেনকে পরিচয় করিয়ে দেন এবং উন্নয়নের স্বার্থে আগাামী নির্বাচনে আখতার হোসেনে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দগণ।

Md Omor Sunny

Recent Posts

প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…

5 minutes ago

আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা

আফগানিস্তানের বাদঘিস প্রদেশে খরা ও ফসলহানির জেরে চরম দারিদ্র্যের মুখে পড়ে ঋণ শোধ ও জীবন…

8 minutes ago

খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় প্রধান অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার…

22 minutes ago

তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে…

25 minutes ago

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১…

35 minutes ago

মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…

55 minutes ago

This website uses cookies.