দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই চারজন ঢাকা, খুলনা, কুষ্টিয়া ও ভোলা জেলার বাসিন্দা ছিলেন। তবে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এই প্রতিবেদনে ১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে। এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩০৬ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৯২৬ জন। এছাড়া সন্দেহজনক হাম নিয়ে এ পর্যন্ত মোট ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় ১ কোটি ১৬ শতাংশের বেশি টিকা প্রদান করা হয়েছে।
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ প্রচারের লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’…
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদানে আন্তঃসংযোগ নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর…
আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য শুরু হলে সম্মেলন কক্ষ ত্যাগ…
প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…
This website uses cookies.