ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড রায় ঘোষণা দোকান উচ্ছেদ নিয়ে ২ গোষ্ঠীর রণক্ষেত্র, নারী সহ আহত ২০ যশোরের বাঘারপাড়া উপজেলা ক্ষেত্রপালা বিদ্যুতের লাইনকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভারদের অনিয়ম, চরম ভোগান্তিতে যাত্রীরা নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর আহত ১০ পরশুরামে মাদক মামলার আসামি ফাতেমা গ্রেফতার কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত গোপালগঞ্জ ট্রেনের নিচে কাটা পড়ে ১ শিশুর মৃত্যু কুমিল্লায় বাস এর সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: একদিনে মৃত্যু ১, হাসপাতালে ২৬২ জন নতুন রোগী

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: একদিনে মৃত্যু ১, হাসপাতালে ২৬২ জন নতুন রোগী

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রভাব আবারও প্রকট হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ব্যক্তি একজন পুরুষ।

একই সময়ে সারা দেশে নতুন করে ২৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরের রোগীর সংখ্যা ২১৪ জন, যা সার্বিক পরিস্থিতির অবনতি নির্দেশ করছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন মোট ৪১ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১৮ জন। আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৪৮৪ জন, যার মধ্যে পুরুষ ৫ হাজার ৫৮৩ জন এবং নারী ৩ হাজার ৯০১ জন

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণের হার আরও বাড়তে পারে। এ অবস্থায় সচেতনতা, মশক নিধন কার্যক্রম জোরদার এবং ত্বরিত চিকিৎসা গ্রহণই হতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান উপায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: একদিনে মৃত্যু ১, হাসপাতালে ২৬২ জন নতুন রোগী

আপডেট সময় : ১২:৪০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫