সংবাদ শিরোনাম :
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
- আপডেট সময় : ১১:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
অবশেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়েছেন ভোজ্যতেল মিল মালিকেরা, এর ফলে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।
১৪ই এপ্রিল রবিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এই তথ্য জানানো হয়, আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানান তারা।
তথ্য বলা হয়েছে, নতুন ঘোষণা অনুসারে ৫ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা।
বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা।
এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।



























