ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

“রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির মিছিল”

মোঃ সিফাতুল মারুফ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
  • আপডেট সময় : ০৫:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

“রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির মিছিল”

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ সিফাতুল মারুফ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাস ,নৈরাজ্যের প্রতিবাদের বিরুদ্ধে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম কান্দাপাড়া থেকে শুরু হয়ে কান্দাপাড়া চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। তবে আশ্চর্যের বিষয় হলো,মিছিলের অগ্রভাগে কয়েকজন আওয়ামী লীগ নেতাদের দেখা যায়। ৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিত মিছিলে যুবলীগ নেতা সানাউল্লাহ,শফিউল্লাহ সহ বিগত আওয়ামী সরকারের আমলে সরকারি দলের মিটিং-মিছিলে অংশগ্রহণকারি অনেক কেই বিএনপির মিছিলে দেখা যায়। তারাব পৌর যুবদল নেতা কাওছার আলম ও যুবদল নেতা আব্দুল আজিজ হিরার নেতৃত্বে মিছিলে শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়। প্রতক্ষ্যদর্শী সূত্রে আরও জানা যায়,বিএনপির প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারি বেশিরভাগই বিগত আওয়ামী সরকারের সময়ে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর পিএস,কুখ্যাত সন্ত্রাসী কামরুজ্জামান হীরার অনুসারী ছিলো। বিগত সরকারের আমলে পিএস হীরা ক্ষমতা কে কাজে লাগিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। এলাকায় চাঁদাবাজি,সন্ত্রাসী,মাদক ব্যবসা সহ সকল অপকর্মের মূল হোতা ছিলো এই হীরা বাহিনী। তবে গত ৫ই আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তন হওয়ায় তারা এখন বিএনপিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।
এলাকাবাসী জানায়, মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়।
এ বিষয়ে মন্তব্যের জন্য তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে,তিনি ফোন রিসিভ করেননি।
তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা গত ১৭বছর স্বৈরাচারের সাথে যুদ্ধ করে জুলাই অভ্যুথান বুকের তাজা রক্ত দিয়ে আওয়ামী লীগ কে দেশ থেকে বিতারিত করেছি। আবার সেই আওয়ামী লীগের নেতাদের কে দলে আশ্রয়-প্রশ্রয় দিলে ত্যাগী কর্মীদের সাথে বেঈমানী করা হবে।
রক্তের সাথে কখনও বেঈমানী চলে না। বিএনপির মিছিলে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি এটি অত্যন্ত দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির মিছিল”

আপডেট সময় : ০৫:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫