ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমিতির নির্বাচন সভাপতি নুরুল আফছার-সাধারন সম্পাদক কামরুল হাসান সোহেল এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২ আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঢাকায় এলজিইডি’র প্রধান প্রকৌশলীর সাথে ড.হোসনে- আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

ঢাকায় এলজিইডি’র প্রধান প্রকৌশলীর সাথে ড.হোসনে- আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সেন, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। তিনি ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়ার সাথে তার অফিস কক্ষে ১২ মার্চ এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ডক্টর হোসনে আরা বেগম এলজিইডি অফিস কার্যালয়ে পৌঁছালে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

সাক্ষাৎ পরবর্তী উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় সৌহার্দ পূর্ণ, আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন বগুড়া জেলার ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিশেষ করে জনমিতি বিবেচনায় জেলার অবকাঠামো উন্নয়ন দুঃখজনক ভাবে উপেক্ষিত। বৈষম্যবিরোধী আন্দোলন সফল হওয়ার পর সংগত কারণে ভুক্তভোগী জনগণ উন্নত অবকাঠামো বিশেষ করে রাস্তা, ঘাট, ব্রীজ, কালভাট নির্মাণ-রিপিয়ারিং প্রস্থকরণ এর ন্যায্য দাবি করছেন। টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এলজিইডি এর প্রধান প্রকৌশলী উত্তরবঙ্গের কৃতিসন্তান মোঃ আব্দুর রশীদ মিয়ার সাথে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় প্রধান প্রকৌশলী অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমের কথা ও তার দেওয়া নানা পরামর্শ ধৈর্য সহকারে শোনেন এবং তা বাস্তবায়নের চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বগুড়া জেলার নানা অবকাঠামো ও রাস্তা ঘাট সরেজমিনে দেখার জন্য প্রধান প্রকৌশলীকে আহবান জানান।

এ ছাড়াও টিএমএসএস পরিচালিত টিএমএসএসের বিনোদন জগৎ, ফাইভ স্টার হোটেল ম-ম ইন ও টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড, টিএমএসএস পরিচালিত নানান প্রতিষ্ঠান, পরিদর্শনের আমন্ত্রণ জানালে প্রধান প্রকৈাশলী কোন এক বিশেষ সময়ে বগুড়ার অবকাঠামো, রাস্তা, ঘাট সরেজমিনে দেখার পর টিএমএসএসের নানান ধরনের কার্যক্রম পরিদর্শন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় এলজিইডি অফিসের নানা উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় এলজিইডি’র প্রধান প্রকৌশলীর সাথে ড.হোসনে- আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫