তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে প্রবল বর্ষণজনিত ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যমতে, ১৯৪২ সালের পর শহরটি এমন বড় ধরনের বন্যা বিপর্যয়ের মুখে আর পড়েনি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ৪৮ ঘণ্টার বৃষ্টিপাত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ঐতিহাসিক গড় বৃষ্টিপাতের সম্মিলিত পরিমাণকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
টানা ভারী বর্ষণে ইস্তাম্বুলের বহু বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, সড়ক ও পার্ক পানির নিচে তলিয়ে গেছে। বানের তোড়ে বহু যানবাহন ভেসে গিয়ে পাহাড়ের ঢালে স্তূপ হয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতা মোকাবিলা, ধ্বংসাবশেষ পরিষ্কার ও দুর্গত বাসিন্দাদের সহায়তায় ৪৬ হাজার কর্মী উদ্ধার তৎপরতায় যুক্ত রয়েছেন। এছাড়া বন্যা সংক্রান্ত বিভিন্ন ক্ষয়ক্ষতি ও অন্যান্য সমস্যা নিয়ে এখন পর্যন্ত ৯ হাজার ৮৫০টি অভিযোগ বা প্রতিবেদন পাওয়া গেছে।
সর্বশেষ শুক্রবার ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি সেতুর নিচ থেকে ৬৬ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা। এর আগে বন্যায় মারা যাওয়া তিনজনের মধ্যে এক কিশোর রয়েছে, যে ঝড়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায়। সারিয়ার জেলার আয়াজাগা এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্থানীয় কর্মকর্তা চিফতচি জানান, শুক্রবার ওই ব্যক্তির লাশ উদ্ধারের আগে পর্যন্ত চারজন নিখোঁজ ছিলেন।
গত বুধবার রাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় চিফতচি বলেন, "আমরা আমাদের নাগরিকদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আমরাও ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যা বিপর্যয়ের মুখোমুখি হয়েছি।" পানির প্রবাহের কাছাকাছি অপরিকল্পিত নগর উন্নয়ন বন্যার তীব্রতা বাড়িয়ে থাকতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।
দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম জলপথের কাছে নগর উন্নয়নের সমস্যার দ্রুত সমাধান করাকে 'অত্যাবশ্যক' বলে মন্তব্য করেন। বিপর্যয়টির পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র তুলে ধরে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন মোকাবিলা কোনো বিকল্প নয়, বরং এটি একটি প্রয়োজনীয়তা।" উল্লেখ্য, আগামী মাসে তুরস্কের আনতালিয়া শহরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ (COP-31)-এর সভাপতিত্ব করবেন মুরাত কুরুম।
মহাসপ্তমী তিথিতে সারা দেশে বর্ণিল আয়োজনে চলছে শারদীয় দুর্গাপূজা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।…
জ্বালানিতে ভর্তুকি কমানোর চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও রাজস্ব আহরণ বাড়ানোর মতো বেশ কিছু…
আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের আগে অতীত ব্যর্থতা ভুলে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে…
মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেব আলীকে প্রকাশ্যে গুলি করে…
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৩৪০টিরও বেশি শিশু…
This website uses cookies.