সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের যে খবর গণমাধ্যমে উঠে এসেছে, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য বাংলাদেশ মিশনকে জানানো হয়নি। এই প্রেক্ষাপটে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার বিবরণ এবং আদালতের রায়ের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানার জন্য জেদ্দার পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেদ্দা কনস্যুলেটের একজন কর্মকর্তা জানান, মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের যে সংবাদ সৌদি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে দূতাবাস আগে থেকে অবগত ছিল না। বিচার প্রক্রিয়া চলাকালীন কিংবা দণ্ড কার্যকরের বিষয়ে কোনো ধরনের কূটনৈতিক পত্র বা তথ্য সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে দেওয়া হয়নি।
আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ২০২৭। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী এই…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে অনলাইনে মাদক বিক্রির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার…
প্যারিসের রাস্তায় চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং এর পেছনে…
আবদুল গণি রোডের বর্তমান বাংলাদেশ সচিবালয় স্থানান্তরিত হতে যাচ্ছে শেরেবাংলা নগরে। ২০২৯ সাল থেকে নতুন…
সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত…
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবারের সফরে…
This website uses cookies.