ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মুখর পরিবেশে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। মণ্ডপে মণ্ডপে ভক্তরা ফুল ও ধূপের সুবাসে দেবী দুর্গার চরণে প্রণাম জানিয়ে জগতের কল্যাণ কামনা করছেন। পঞ্জিকামতে মহাসপ্তমী তিথি দুদিনব্যাপী হওয়ায় শনি ও রবিবার মূল আনুষ্ঠানিকতা পরিচালিত হচ্ছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে আবহমানকালের সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন এবং এই উৎসব সৌহার্দ্য সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে মানবতার কল্যাণ ও সামাজিক সুবিচারকে ধর্মের মূল শিক্ষা হিসেবে উল্লেখ করে নিজ নিজ সংস্কৃতি বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভ এবং সন্ধ্যায় বোধন ও অধিবাসের মাধ্যমে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন, রমনা কালীমন্দির ও গুলশান-বনানী সার্বজনীন পূজা মণ্ডপসহ পুরান ঢাকার বিভিন্ন মণ্ডপে এখন উৎসবের আমেজ। এর মধ্যে গুলশান-বনানী মণ্ডপের ‘জলজ’ থিমের নকশা দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৮৫১টিতে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার বেশি। এছাড়া হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে এ বছর সরকারি অনুদান চার কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে এবং নির্বাহী আদেশে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর আটটি বিভাগে নিয়মিত অভিযান চালিয়ে ৪৯০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ…
সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক,…
শিক্ষিত তরুণদের বেকারত্ব দূরীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে শ্রমবাজারে আসা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে দক্ষতা…
সাভারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই হবে আগামীর বাংলাদেশের…
হাসপাতালের ডিজিটাল ব্যবস্থায় রোগীর ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রযুক্তি ব্যবহারের…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও জনসেবার অবনতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। দেশজুড়ে চলা…
This website uses cookies.